×

শিক্ষা

২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর কথা ভাবছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম

২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর কথা ভাবছে সরকার

ফাইল ছবি

আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার (২৫ মার্চ) এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছেন।

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, ‘এ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি আরও বলেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রী ব্রিফ করবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবেই জানাবে।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী এ দিন বিকেলে বলেন, ‘এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

তবে ‎বিষয় কমানোর চিন্তার কারণ জানতে চাইলে দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কেউই কোনো মন্তব্য করেননি।

এ ছাড়া সভায় সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া যায় কি-না তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তুলে ধরেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

অন্যদিকে, এই সভার বরাতে কিছু সংবাদমাধ্যম ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আলোচনার কথা দাবি করলেও সেগুলোকে বিভ্রান্তিকর তথ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।‎ এ নিয়ে জানতে চাইলে খন্দোকার এহসানুল কবির বলেন, ‘এইটা কি বলেন? এইটা হয় নাকি?’

তিনি স্পষ্টত জানান, সার্বিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App