×

শিক্ষা

পরীক্ষা কেন্দ্রে নকল ধরায় শিক্ষকের ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

পরীক্ষা কেন্দ্রে নকল ধরায় শিক্ষকের ওপর হামলা

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজে পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে, কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার সময় নকলের চেষ্টা ঠেকাতে গেলে ওই শিক্ষক হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার শিক্ষক সোহেল রানা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। ঘটনার পর অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন: উত্তেজনার পর এবার হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান

আরো পড়ুন: আইন সমিতির নেতৃত্বে আফজাল-মাহবুব

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক শামীমা ইয়াসমিন জানান, অভিযুক্ত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন আইডিয়াল ল’ কলেজ-এর এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষার হলে নকলের অভিযোগে ওই দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন শিক্ষক সোহেল রানা। তিনি বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করেন।

পরে পরীক্ষা শেষ হওয়ার পর হল থেকে বের হলে ওই দুই শিক্ষার্থী অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে। পরে অন্য শিক্ষক ও কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হওয়ার পরই অভিযুক্তরা হঠাৎ হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় নকল রোধে জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই শিবির নেতাকে গুলি, আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

দুই শিবির নেতাকে গুলি, আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোট জব্দ, গ্রেপ্তার ১১

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোট জব্দ, গ্রেপ্তার ১১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App