×

সারাদেশ

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

Icon

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:৩৫ পিএম

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় খাকটেকা এলাকায় হাকালুকি হাওর পাড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি খালের নামকরণ করলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে হাকালুকি হাওর পারের ওই খালের নির্দিষ্ট কোন নাম না থাকায় তাৎক্ষণিকভাবে খালেদা জিয়ার নামে খালের নামকরণ করে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন এই সংসদ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার, এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু'র সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপি নেতা এমএ মুহাইমিন শামিম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন সহ অনেকেই। 

পরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা খাল স্থায়ী মৎস্য অভয়াশ্রম পুনঃখনন কাজ পরিদর্শন করেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু।

এদিকে ওইদিন দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা চত্বরে ডেঙ্গু প্রতিরোধে ময়লা, আবর্জনা ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু। অপরদিকে ওইদিন বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে জুড়ী উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App