×

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:২১ পিএম

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলি আগার বিতর্কিত রানআউট নিয়ে অবশেষে ব্যাখ্যা দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 

মঙ্গলবার (১৭ মার্চ) সংস্থাটি জানিয়েছে, আইন অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক ছিল। তবে ‘স্পিরিট অব ক্রিকেট’ এর অংশ হিসেবে চাইলে বাংলাদেশ আবেদন প্রত্যাহার করতে পারত।

ঘটনাটি ঘটে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে। 

মোহাম্মদ রিজওয়ানের শট ফিল্ড করার সময় বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বল সংগ্রহ করতে এগিয়ে যান। এ সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান ঝুঁকে পড়েন, যেন বলটি তুলে বোলারের হাতে দিতে চান মনে হচ্ছিল। কিন্তু মিরাজ দ্রুত বল তুলে উইকেটে থ্রো করেন, তখন আগা ক্রিজের বাইরে ছিলেন। ফলে তিনি রানআউট হন।

ম্যাচের পর আগা স্পিরিট অব ক্রিকেটের কথা উল্লেখ করে বলেন, তিনি হলে এমন পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নিতেন এবং 'স্পোর্টসম্যান স্পিরিট' বজায় রাখতেন।

বিতর্কের প্রেক্ষিতে এমসিসি এক বিবৃতিতে জানায়, আইন অনুযায়ী আম্পায়ারদের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। 

বিবৃতিতে বলা হয়, আইনের নিয়ম অনুযায়ী আম্পায়ারদের পক্ষে ভিন্ন কিছু করার সুযোগ ছিল না। যখন উইকেট ভাঙা হয়েছে, নন-স্ট্রাইকার তখন ক্রিজের বাইরে ছিলেন এবং বল তখন খেলার মধ্যেই ছিল। তাই নিয়ম অনুযায়ী এটি আউট।

এমসিসি আরও জানায়, আগার উচিত ছিল বল ধরার চেষ্টা না করে দ্রুত নিজের ক্রিজে ফেরার দিকে মনোযোগ দেওয়া। সংস্থাটি সতর্ক করে বলেছে, ফিল্ডিং দলের অনুমতি ছাড়া ব্যাটসম্যানের বল তোলা উচিত নয়। এমন করলে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়ার ঝুঁকি থাকত।

তবে আইনি দিক থেকে সিদ্ধান্ত সঠিক হলেও স্পিরিট অব ক্রিকেটের দিক বিবেচনায় বাংলাদেশ চাইলে আবেদন প্রত্যাহার করতে পারত বলেও জানিয়েছে এমসিসি।

বিবৃতিতে বলা হয়, আইনের মধ্যে থেকেও এমন পরিস্থিতিতে ফিল্ডিং দল সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App