×

শিক্ষা

মহাখালীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:২২ পিএম

মহাখালীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছবি : ভোরের কাগজ

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দুইটার কিছু আগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়, উত্তরা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বসুন্ধরা, মিরপুর ১০ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। তাদের সঙ্গে বিভিন্ন স্থানে ছাত্রলীগের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন। শিক্ষার্থীরা বলেছেন, সেখানে তাদের ছাত্রলীগ পেটায়। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়।

আরো পড়ুন : কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App