×

সারাদেশ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০২:২৬ পিএম

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি : ভোরের কাগজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে 'সোনারগাঁও ব্লকেড' কর্মসূচি পালন করেছেন সোনারগাঁওয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সোনারগাঁও সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

‘মেধা না কোটা, মেধা, মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা ব্যবস্থার অবসান, ছাত্র সমাজের জয়গান’, ‘নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর’ এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ঘণ্টা খানেক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সোনারগাঁও থানা পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ করলে তারা তা প্রত্যাখ্যান করে। পরে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের ধাওয়া দিলে সাধারণ ছাত্রদের মহাসড়ক অবরোধ কর্মসূচি ভেস্তে যায়। 

আরো পড়ুন : নতুনবাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের ধাওয়ার তীব্র নিন্দা জানাই। সব মিলিয়ে ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। কোটা বাতিল নয়, কোটা সংস্কার চান। সব মিলিয়ে ৩ থেকে সর্বোচ্চ ৫ ভাগ কোটা রাখা হোক। দাবি না মানা পর্যন্ত সোনারগাঁওয়ে ছাত্রসমাজ কে সাথে নিয়ে ‘সোনারগাঁও ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। 

সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মহসিন মিয়া বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সংক্ষিপ্ত করে মিছিল শেষ করে তারা চলে যায়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App