×

শিক্ষা

অগ্নি দুর্ঘটনা এড়াতে জবি প্রশাসনের বিশেষ নির্দেশনা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম

অগ্নি দুর্ঘটনা এড়াতে জবি প্রশাসনের বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত

অগ্নিজনিত দুর্ঘটনা এড়াতে নানামুখী নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। গতকাল (রবিবার ৩ মার্চ) এ বিজ্ঞপ্তি সাক্ষর হয়।

অফিস আদেশে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন, ক্লাস, অফিস কক্ষ, বারান্দা ও সিঁড়িসমূহের যে সকল স্থানে কলাপসিবল গেইট রয়েছে সেই গেইটগুলো খোলা রাখতে হবে। পাশাপাশি যেসব ক্লাস, ল্যাব ও অফিস কক্ষে এসি রয়েছে সেসব জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। 

আরো পড়ুন: স্বর্ণপদক পেলেন জবির গণিতের ৬ শিক্ষার্থী

জানা যায়, রাজধানীতে বেইলি রোড সহ কয়েকটি বহুতল ভবনে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত অর্থাৎ দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ কামাল হোসেন সরকার বলেন, আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের কলাপসিবল গেইটগুলো খোলা থাকবে। সংশ্লিষ্টরা বিষয়টি তদারকি করবেন। 

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনই কোনো না কোনোভাবে ঝুঁকিপূর্ণ। তাই দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপক ব্যবস্থার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি কলাপসিবল গেইটগুলো খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App