×

অর্থনীতি

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আশায় বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশ্ববাজারে মার্কিন ডলার ও আন্তর্জাতিক তেলের দাম কমায় বৃহস্পতিবার (৪ জুন) নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত সোনার দাম লক্ষণীয় পরিমাণে বেড়েছে।

তেলের দাম কমায় বিশ্ব অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা হলেও কমেছে। খবর রয়টার্স

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের দাম কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা এখন আগের চেয়ে সাশ্রয়ী ও লাভজনক হয়ে উঠেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সরবরাহ বা স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ দশমিক ৭৯ ডলারে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার বা আগাম দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯১ দশমিক ৮০ ডলারে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয়েছে, লেবাননে চলমান সামরিক সংঘাতের অবসান ঘটাতে একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ বন্ধের একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিনিধি সভা (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এক প্রস্তাব পাসের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেফরিসের সহযোগী প্রতিষ্ঠান ত্রাদু ডটকম (Tradu.com)-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, কূটনৈতিক তৎপরতা সফল হলে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং মূল্যস্ফীতির চাপ কমবে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়া ও তেলের বাজার শান্ত হওয়ায় ডলারের ওপর চাপ বাড়ছে, যা সোনার বাজারকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।

তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষভাগে ইরান সংকট শুরু হওয়ার পর তেলের দাম আকাশচুম্বী হলে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ১৬ শতাংশ কমে গিয়েছিল। সাধারণত তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়। সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে ভালো সুরক্ষাকবচ মনে করা হলেও, সুদের হার বাড়লে কোনো নির্দিষ্ট মুনাফা বা লভ্যাংশ না দেওয়া এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

পরামর্শক প্রতিষ্ঠান মেটালস ফোকাস জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বিশ্ববাজারে সোনার দাম আবার চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে গয়না তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার হার দুই অঙ্কের ঘরে হ্রাস পাওয়ায় চলতি ২০২৬ সালে সোনার সামগ্রিক বৈশ্বিক চাহিদা ২ শতাংশ কমতে পারে।

বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নিকোস জাবোরাস আরো সতর্ক করে বলেন, নিকট ভবিষ্যতে সোনার বাজার এখনো বেশ ঝুঁকিপূর্ণ। আগামী দিনগুলোতে দাম আরো কমে গিয়ে বাজার কিছুটা মন্দাভাবে রূপ নিতে পারে। চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হারের কারণে ডলার শক্তিশালী অবস্থানে রয়েছে, যা সোনার দাম বাড়ার ক্ষেত্রে বড় বাধা।

বিনিয়োগকারীরা এখন মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি বা সুদের হারের গতিপথ বুঝতে শুক্রবার (৫ জুন) প্রকাশিতব্য মার্কিন ‘নন-ফার্ম পে-রোল’ বা মে মাসের কর্মসংস্থানের তথ্যের দিকে গভীর নজর রাখছেন।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী ছিল। স্পট সিলভার বা রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ৩১ ডলারে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮৩ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৮ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা, কেরোসিনের দাম ১৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পানিসম্পদমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি

পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App