×

ক্রিকেট

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:২২ পিএম

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

ছবি: ফাইল ফটো

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট।

বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শন টেইটের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। তার কোচিংয়ে বেশ ভালো পারফর্ম করছিলেন টাইগার পেসাররা। শেষের কয়েকটি সিরিজে তার প্রমাণও দিয়েছেন নাহিদ-তাসকিনরা।

বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদায়বেলায় টেইট বলেন, ‘বাংলাদেশ দলের মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

এদিকে টেইটের বদলি হিসেবে আপদকালীন কোচ হিসেবে পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পানিসম্পদমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি

পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App