×

অর্থনীতি

জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

ছবি: সংগৃহীত

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায় ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি বন্দরের জেটিতে প্রবেশ করে। জাহাজটিতে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল রয়েছে। তেল সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন, যা দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও বেড়েছে। যদিও দেশে জেট ফুয়েলের চাহিদা তুলনামূলক কম। ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে ২১ হাজার টন, দৈনিক গড় ১ হাজার ৭৫৮ টন। গত বছরের একই সময়ে গড় বিক্রি ছিল প্রায় দেড় হাজার টন।

এদিকে, ডিজেল নিয়ে আজ রাত ১১টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে আরও দুটি জাহাজের। ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। একই সময়ে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে আসছে প্রায় ৩৫ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

টাকা, স্বর্ণালঙ্কার লুট অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App