×

অর্থনীতি

বিএবি চেয়ারম্যান

ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স

ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আবদুল হাই সরকার বলেন, গভর্নরের সঙ্গে এই বৈঠকটি মূলত পরিচিতিপর্ব ছিল। এতে ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরো পড়ুন : ইরান যুদ্ধের প্রভাবে ব্যারেলপ্রতি তেল ১০০ ডলার ছাড়ালো

তিনি জানান, বৈঠকে দুর্বল ব্যাংকগুলোর পুনরুজ্জীবন এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংকিং খাতের উন্নয়নে তিনি আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

প্রভিশন সংক্রান্ত নতুন গাইডলাইন নিয়ে প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।

ইরান-ইসরায়েল সংঘাতের সম্ভাব্য প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ বিঘ্নিত হলে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি কতদিন স্থায়ী হয়, তার ওপরই মূলত প্রভাবের মাত্রা নির্ভর করবে।

এছাড়া সরকারের আগামী ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নেও ব্যাংকিং খাতের সহায়তার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। টেকসই ও কার্যকর প্রকল্পে অর্থায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জনে ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App