×

অর্থনীতি

বড় ব্যবধানে কমেছে স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

বড় ব্যবধানে কমেছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে।

গত বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমেছে ৬৪১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার সকাল ১০টা থেকে।

আরো পড়ুন: বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

আরো পড়ুন: দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় লাফ

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App