বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে দামের বড় পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশীয় বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৬৮ হাজার টাকা
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম এখন ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এর আগে এ দাম ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। এছাড়াও ২১ ক্যারেট সোনার ভরির দাম ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।
আরো পড়ুন: রাজধানীতে খণ্ডিত হাত-পা উদ্ধার, আটক ১
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি: ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি: ৫ হাজার ৩৬৫ টাকা, সনাতন পদ্ধতির রুপার ভরি: ৪ হাজার ২৪ টাকা।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৫ হাজার ১৬৪ ডলারে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৫৯ ডলার। এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
আরো পড়ুন: মেট্রোরেলসহ সব ট্রেনে শিক্ষার্থী-প্রতিবন্ধীদের ভাড়া ছাড়
উল্লেখ্য, গত মাসের শেষদিকে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়ক যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। একই সঙ্গে এক ধাপে এত বড় বৃদ্ধি এর আগে আর কখনো হয়নি। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক দরপতনের কারণে এখন আবার কমেছে সোনার দাম, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর।
