×

জাতীয়

নৌপরিবহন প্রতিমন্ত্রী

লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানান, নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন টার্মিনাল পরিদর্শন করা হবে এবং ঈদের পর ফেরার সময়ও নজরদারি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যাত্রী, গণমাধ্যম বা অন্য কোনো সূত্র থেকে ভাড়া সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যাত্রীদের স্বস্তি দিতে প্রথমবারের মতো জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা করে সরকার নির্ধারিত ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্রতিটি লঞ্চে সংশোধিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সহজেই তা জানতে পারেন।

আরো পড়ুন: ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সব লঞ্চের কাগজপত্র ও ফিটনেস প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব লঞ্চ ফিটনেস মানদণ্ডে উত্তীর্ণ হবে না, সেগুলো চলাচলের অনুমতি পাবে না।

এছাড়া পরীক্ষামূলকভাবে চালু হওয়া দুটি নতুন ঘাট ঈদের দিন পর্যন্ত চালু রাখা হবে। ঈদের পর পরিস্থিতি পর্যালোচনা করে সেগুলো স্থায়ীভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আলোচনা শেষে নতুন ঘাটগুলো চালু রাখা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App