×

জাতীয়

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীসেবা নিশ্চিতকরণে গৃহীত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে মঙ্গলবার (১৭ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করেছেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–ষাটনল–মোহনপুর–এখলাসপুর–চাঁদপুর এবং শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–বরিশাল নৌপথে ৩ (তিন)টি যাত্রীবাহী লঞ্চ চলাচলের উদ্বোধন করেন।

আরো পড়ুন: লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার

এ সময় তিনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। বিশেষ করে যাত্রীদের ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

বিদায়ী ঢাবি ভিসির বিবৃতি ‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App