×

চট্টগ্রাম

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, গ্রেফতার-৩

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, গ্রেফতার-৩

ছবি: কাগজ প্রতিবেদক

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন লোহার রড বোঝাই একটি লরি উদ্ধার ও ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাত ১০ টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকার মহাসড়কের পাশে খান সিটির সামনে থেকে অভিযান চালিয়ে বিএসআরএম কোম্পানীর চোরাই হওয়া রডসহ তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী এলাকার মৃত শামছুল হক কোম্পানীর ছেলে শেখ ফরহাদ (৪২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ৩ নং ওয়ার্ডের খাইরখালি এলাকার আব্দুল ছত্তারের ছেলে জাহিদদুলল ইসলাম (৩৫) ও নোয়াখালী জেলার চরজব্বর থানার ৭ নং ওয়ার্ডের আদর্শনগ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে মো. আবুল হাসেন রয়েল (৩০)। আবুল হাসেম লরি চালক ছিলো। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএসআরএম কোম্পানীর চুরি হওয়া ৩১ টন রড বিক্রয়ের জন্য আনলোড করার সময় শেখ ফরহাদ ও জাহিদুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া ৭ বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একইসাথে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়। পরবর্তীতে লরি চালক আবুল হাসেমকে বিএসআরএম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App