×

অপরাধ

রাজধানীতে খণ্ডিত হাত-পা উদ্ধার, আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

রাজধানীতে খণ্ডিত হাত-পা উদ্ধার, আটক ১

ছবি : সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম, কমলাপুর ও পল্টন এলাকা থেকে মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির খণ্ডিত হাত-পা উদ্ধারের ঘটনায় শাহীন আলম (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি মতিঝিলের হীরাঝিল হোটেলের কর্মচারী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের এক কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে শাহীন আলমকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সাইকেল উদ্ধার করা হয়েছে। দেহের অবশিষ্ট অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পল্টনের স্কাউট ভবনের পাশ থেকে প্রথমে একটি পা উদ্ধার করা হয়। পরদিন শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। একই দিন দুপুরে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে আরো একটি পা উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন : নিজ বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

উদ্ধার হওয়া দেহাংশের আঙুলের ছাপ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, এগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা মো. ওবায়দুল্লাহর। তিনি পল্টনের গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তবে এখনও মরদেহের মাথাসহ অন্যান্য অঙ্গ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যার উদ্দেশ্য ও এতে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। যদিও উদ্ধার হওয়া সব দেহাংশ একই ব্যক্তির কি না, তা পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে এগুলো একই ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের আশা, দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App