×

ঢাকা

ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম

ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

ভোরের কাগজ: পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের হামলায় মৃত বড় ভাই জরুল খন্দকার ও ছেলে অভি খন্দকার

মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ অবশেষে মর্মান্তিক রূপ নিল। ছোট ভাইয়ের হামলায় প্রাণ হারালেন বড় ভাই নজরুল খন্দকার (৬২), আর গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার  ছেলে অভি খন্দকার (২৮)। নিহত নজরুল খন্দকার স্থানীয় মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সিংগাইর পৌরসভার গোলড়া মহল্লায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও ভাতিজাদের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি শান্ত করতে সেদিন স্থানীয় মুরুব্বিরা একটি বৈঠকের আয়োজন করেন। কিন্তু সেই বৈঠকই পরিণত হয় বিভীষিকায়।

বৈঠক চলাকালে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ রয়েছে, একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নজরুল খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর রক্তাক্ত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার  করেন। পরে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্যদিকে, গুরুতর আহত অভি খন্দকার এখনও সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সিংগাইর থানার  জরুরি  ডিউটিরত এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 এ ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার আবুগারবিয়েহকে নিয়ে যা জানা গেল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার আবুগারবিয়েহকে নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App