×

সারাদেশ

অস্ত্রসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

অস্ত্রসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাউজানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ প্রকাশ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রশিদ রাউজান পালোয়ান পাড়ার মৃত বদরুজ মেহেরের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল দশটার দিকে র‌্যাব-৭ এর একটি দল রাউজান থেকে তাকে গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ‘রাউজান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পালোয়ানপাড়া গ্রামের একটি ধানক্ষেতে স্থানীয়রা রইশ্যা ডাকাতকে অস্ত্রসহ আটক করে রাখে। খবর পেয়ে র‌্যাব-৭ এর আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।’

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।  

আটক রশিদের বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App