×

ঢাকা

নামেই পুলিশবক্স বাস্তবে ফাঁকা

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ থেকে

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

নামেই পুলিশবক্স বাস্তবে ফাঁকা

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর এলাকায় স্থাপিত পুলিশ বক্স দীর্ঘদিন ধরে কার্যত অকার্যকর অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, বিশেষ করে রাতের বেলায় সেখানে কোনো পুলিশ সদস্য অবস্থান না করায় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাঝেমধ্যেই এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার আঞ্চলিক সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পুলিশ বক্সটি দীর্ঘদিন পূর্বে স্থাপন করা হয়েছিল। কিন্তু গত কয়েকবছর যাবৎ রাতের বেলায় সেখানে কোনো পুলিশ সদস্য অবস্থান না করায় বক্সটি কার্যত জনসাধারণের কোনো কাজে আসছে না। এতে রাতে ওই এলাকার পরিবেশ অনেকটাই অনিরাপদ হয়ে উঠেছে। দিনের বেলায় এই বক্সের আশেপাশে মাঝেমধ্যে পুলিশ সদস্যদের দেখা মিললেও রাত নামলে এখানে কোন পুলিশের দেখা মিলে না। এ সুযোগ কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যক্তি ও মাদকাসক্তরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। রাতের বেলায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী শ্রমিক ও ব্যবসায়ীরা ছিনতাই ও ডাকাতির  আতঙ্কে থাকেন। 

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “গোলাপনগর এলাকায় পুলিশ ফাঁড়ি থাকলেও রাতের বেলায় সেখানে কোনো পুলিশ সদস্য থাকে না। পুলিশবিহীন ফাঁকা রাস্তা দিয়ে চলাচল করতে তাদের অনেক ভয় লাগে। মাঝেমধ্যেই ওখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। কিছুদিন আগেও পাশের একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এখানকার পুলিশ বক্সটি সচল থাকলে হয়তো এই ঘটনা নাও ঘটতে পারতো।

আরেকজন পথচারী বলেন, “রাতে এ ফাঁকা রাস্তা দিয়ে একা চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ। পুলিশ বক্স থাকার পরও যদি সেখানে পুলিশ না থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়?”

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, বরংগাইল-ঘিওর-দৌলতপুর ও টাংগাইল যাতায়াতের অন্যতম রাস্তার গোলাপনগরে অবস্থিত পুলিশ বক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পুলিশ বক্স থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ রাতের বেলায় পুলিশ সদস্যদের অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে গোলাপনগর পুলিশ বক্সে রাতের বেলায় পুলিশ সদস্যের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান তারা। 

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গোলাপনগর পুলিশ বক্সটির বিষয়ে তারা অবগত রয়েছেন। এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে পুনরায় কার্যক্রম শুরু করা হবে। রাতের বেলা পুলিশ বক্সে পুলিশ না থাকলেও আশেপাশে টহল পুলিশ মোতায়েন থাকে।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সারোয়ার আলম দৈনিক ভোরের কাগজকে জানান, গোলাপনগর পুলিশ বক্সটি সচলীকরণে তাদের পরিকল্পনা রয়েছে। গত নির্বাচন এবং আসন্ন ঈদ নিয়ে তারা বেশ ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। ঈদুল ফিতরের পরে পুলিশ বক্সটির বিষয়ে  পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাতের বেলায় পুলিশ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App