×

রাজধানী

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:১৭ পিএম

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কোরবানির পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত এবং ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমুখী পরিকল্পনা।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন জানিয়েছেন, প্রতিটি পশুর হাটকে ঘিরে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নিরাপত্তা বলয়। হাটগুলোতে দৃশ্যমান পুলিশি উপস্থিতির পাশাপাশি স্থাপন করা হয়েছে সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতিটি হাটে রাখা হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন।

অপরাধ ও প্রতারণা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। চালু রাখা হয়েছে মানি এসকর্ট সার্ভিসও। পাশাপাশি অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।

আরো পড়ুন : কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

সায়েদাবাদ, গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। পশুবাহী যানবাহন যাতে নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক নামানো না হয়, সে বিষয়েও রাখা হচ্ছে কঠোর নজরদারি।

হাসিল কাউন্টারগুলোর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে ঈদের ছুটিতে লাখো মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় নিরাপদ ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করছে ডিএমপি। বিভিন্ন বাস টার্মিনাল ও স্টেশনে স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার।

অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। একই সঙ্গে রাজধানীর প্রবেশ ও বাহিরমুখী সড়কগুলো যানজটমুক্ত রাখতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গরুর হাটের কারণে প্রধান সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য হাটের সীমানার বাইরে রাস্তা কিংবা ফুটপাতে পশু রাখতে দেওয়া হবে না। সোমবার থেকে শুরু হওয়া ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রস্তাবিত চুক্তিতে কী আছে যা মার্কিন-ইরান সংঘাতের অবসান ঘটাতে পারে?

প্রস্তাবিত চুক্তিতে কী আছে যা মার্কিন-ইরান সংঘাতের অবসান ঘটাতে পারে?

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App