×

ঢাকা

ঈদে বছিলা ও শিমুলিয়া ঘাটে থাকবে বিশেষ লঞ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

ঈদে বছিলা ও শিমুলিয়া ঘাটে থাকবে বিশেষ লঞ্চ

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা নদীবন্দর সদরঘাটে যাত্রীচাপ কমানো এবং বিকল্প নৌপথে যাত্রীদের যাতায়াত সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করবে।

ঈদের আগে বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৭টায় বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে এমভি টিপু লঞ্চ ছাড়বে। সকাল সাড়ে ৮টায় বছিলা-সদরঘাট-শরীয়তপুর রুটে এমভি ইমাম হাসান-৫, সকাল ১১টায় বছিলা-সদরঘাট-চাঁদপুর রুটে এমভি ঈগল-৪ এবং দুপুর ১২টায় বছিলা-সদরঘাট-ইলিশা রুটে এমভি টিপু-৬ লঞ্চ চলাচল করবে। এছাড়া দুপুর দেড়টায় বছিলা-সদরঘাট-গলাচিপা রুটে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরীয়তপুর-৩ এবং বিকেল সাড়ে ৫টায় বছিলা-সদরঘাট-ইলিশা রুটে এমভি ইয়াদ-১ লঞ্চ ছেড়ে যাবে।

অন্যদিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় শিমুলিয়া-চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস এবং সকাল ৯টায় একই রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ চলাচল করবে। এছাড়া সকাল ৮টায় শিমুলিয়া-বরিশাল রুটে এবং বরিশাল-শিমুলিয়া রুটে সন্ধ্যা ৭টায় এমভি রাজারহাট বি লঞ্চ যাত্রী পরিবহন করবে।

আরো পড়ুন: দখল-দূষণমুক্ত বুড়িগঙ্গার দাবিতে পরিবেশবাদীদের পদযাত্রা

এ ছাড়া ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নে ঢাকা নদীবন্দর সদরঘাট এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বা ব্যাগ (ব্যবসায়িক পণ্য ছাড়া) বহনের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে।

একই সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদীবন্দর সদরঘাট ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও চালু থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের যে কৌশলে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইরানের যে কৌশলে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

বাড়তে পারে রাজধানীর তাপমাত্রা

বাড়তে পারে রাজধানীর তাপমাত্রা

দীর্ঘ ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

দীর্ঘ ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App