‘রাগ করলা?’
ভাইরাল ডায়ালগে ঢাকা দক্ষিণ সিটির সচেতনতামূলক বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ডায়ালগ ‘রাগ করলা?’। গত দুইদিন যাবত সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে এই ভাইরাল ডায়লগ। ফানি কন্টেন্ট থেকে শুরু করে সব কিছুতেই যেনো ব্যবহৃত হতে দেখা যাচ্ছে এই ভাইরাল বাক্য। এবার থেমে নেই দক্ষিন সিটি কর্পোরেশনও, এই ভাইরাল শব্দটিকে জনসচেতনতামূলক কাজে ব্যাবহার করেছে দক্ষিন সিটি কর্পোরেশন। জনসাধারণকে বলল ‘রাগ করলা?’
সোমবার (১৮ মে) রাত ১১টা নাগাদ নিজেদের ফেসবুক পোস্ট করে বলেছেন, ‘আর খালে ময়লা ফেলবা না, ওকে?’ এরপরের লাইনে বলা হয়, ‘রাগ করলা?’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পোস্ট ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
এই ডায়লগ সবার মুখে মুখে চলে এসেছে এক ভাইরাল ভিডিওর কল্যাণে। রোববার (১৭ মে) ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত রাস্তার পাশে এক যুবককে দাঁড় করিয়ে এক গণক কিছু কথা বলছিলেন। সেখানে প্রতিটি বাক্যের শেষেই তিনি বলছিলেন, ‘রাগ করলা?’।
সে বিষয়টিই গেঁথে গেছে নেটিজেনদের মাথায়। যার ফলে ভিডিও হয় ভাইরাল, এরপর তা নিয়ে একের পর এক মিমও ভাইরাল হতে থাকে। এই গণককে কেউ তাদের অফিসের বস, কেউ বা আবার তার শিক্ষকের সঙ্গে তুলনা করছেন।
