×

অপরাধ

অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

ছবি: সংগৃহীত

সুন্দরবনের গহিন অরণ্যে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু 'ছোট সুমন' বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই অভিযানে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

কোস্ট গার্ড বলছে, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সোমবার (২৩ মার্চ) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি জানান, ‘রোববার বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়। আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে, রোববার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।’

তিনি আরো বলেন, ‘ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App