×

অপরাধ

আবারও ‘নারীঘটিত’ মামলায় গ্রেফতার নোবেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

আবারও ‘নারীঘটিত’ মামলায় গ্রেফতার নোবেল

ছবি: গ্রেফতার হওয়ার পর ডেমরা থানায় কণ্ঠশিল্পী নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও গ্রেফতার হয়েছেন। আর এবারও তার বিরুদ্ধে সেই একই ধরনের নারীঘটিত অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে নোবেলকে আটক করে ডিএমপি’র ডেমরা থানা পুলিশ।

নোবেলের বিরুদ্ধে অভিযোগ- বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করেছেন তিনি।

পুলিশ জানায়, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজের স্টুডিওতে নিয়ে গিয়ে একদিন আটকে রাখেন নোবেল। এসময় তাকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণে চাপ দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করলে বিষয়টি তদন্তের আওতায় আসে।

মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। 

সেই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান। সেদিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেন।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, মামলার পিবিআই প্রদত্ত তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সে পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে তাকে আজই আদালতে পাঠানো হবে বলেও নিশ্চিত করেন ওসি মুরাদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App