×

অপরাধ

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ এএম

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে শিক্ষার্থী ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এমপি হন তিনি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। সেবার তাকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

আরো পড়ুন : আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App