×

জাতীয়

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে আদালত থেকে নামানোর সময় চার ব্যক্তির মোবাইল ফোন খোয়া গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এই ‍দুই আসামিকে আদালতের গারদখানা থেকে এজলাসে তোলা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে শুনানি শেষে আবার গারদখানায় নেয়া হয়। 

এ সময় ভিড়ের মধ্যে চারটি ফোন চুরি হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে দুটি ফোন দুই পুলিশ সদস্যের, একটি একজন সাংবাদিকের এবং অপরটি আসামিপক্ষের একজনের আত্মীয়ের।

মোবাইল ফোন চুরি হওয়া একজন পুলিশ সদস্য বলেন, আসামিদের আদালত থেকে নামানোর সময় তাদের সঙ্গে আত্মীয়-স্বজন সেজে চোরও ছিল। গারদখানায় নিয়ে যাওয়ার পর দেখি পকেটে ফোন নেই। ভিড়ের মধ্যে চোর ফোন চুরি করেছে।

আরো পড়ুন: ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেলকর্মী সিয়াম সরদারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। এদিন তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

অপর দিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আদালত থেকে গারদখানায় নিয়ে যাওয়ার সময় মাহবুব আলীর ওপর ডিম নিক্ষেপ করেন আইনজীবীরা। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App