সিলেট টেস্ট
টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা, মেহেদী মিরাজ, তাইজুল আর তাসকিনে বিধ্বংসী বোলিংয়ে ২৩২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান দল।
রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলার দ্বিতীয় দিনের তৃতীয় সেশনেই খুররম শেহজাদের পর সাজিদ খানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ইনিংসে ৪৮ রানের লিডে থাকার স্থান করে দেন নাহিদ রানা।
পাকিস্তানের ইনিংস থেমেছে ২৩২ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ করায় লিড হয়েছে ৪৬ রানের।
বিনা উইকেটে ২১ রানে দিন শুরু করা পাকিস্তান আজ প্রথম চার ওভারের মধ্যেই হারায় দুই ওপেনার আবদুল্লাহ ফলজ ও আজান আওয়াইসকে। দুটি উইকেটই নেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসান মিরাজ নেন শান মাসুদ ও সৌদ শাকিলের উইকেট।
লাঞ্চের আগে–পরে মিলিয়ে পঞ্চম উইকেটে বাবর আজম–সালমান আগা মিলে গড়েন ৬৩ রানের জুটি। ৬৮ রান করা বাবরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর পাকিস্তানের বাকি উইকেট তিনি আর তাইজুলই তুলে নিয়েছেন।
নাহিদ–তাইজুল ৩টি করে আর তাসকিন–মেহেদী দুটি করে উইকেট নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রানে ব্যাট করছে।
