×

আইন-বিচার

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ নয়

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন স্থগিতের আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচনী কার্যক্রমে তারা হস্তক্ষেপ করবেন না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির হয়ে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন দায়ের করেন।

শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত স্পষ্ট করেছেন যে বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের বিসিবি এডহক কমিটি বাতিল চেয়ে পৃথক একটি রিট দায়ের করা হয়।

সাবেক ক্রিকেটার ও বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ১২ জন এ আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের নাম রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

সিলেট টেস্ট টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

১ জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর নীতিগত অনুমোদন

১ জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর নীতিগত অনুমোদন

মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন নয়

তথ্যমন্ত্রী মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন নয়

এক ইলিশেই বাজিমাত, রেকর্ড দামে বিক্রি

এক ইলিশেই বাজিমাত, রেকর্ড দামে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App