×

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।   প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে মেহেদী হাসান মিরাজের দল।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১:১৫ মিনিটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। জবাবে তানজিদ হাসান তামিমের অপরাজিত অর্ধশতকে ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় টাইগাররা। ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ পকেটে পুরার বড় সুযোগ।

আরো পড়ুন: প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় বাংলাদেশের

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে বাবর আজমদের জন্য আজ জয়ের কোনো বিকল্প নেই। মিরপুরের চেনা কন্ডিশনে বাংলাদেশ তাদের জয়ের ধারা বজায় রাখতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, সাবেক সেই যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, সাবেক সেই যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App