×

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ তামিমের চোখ ঝলসানো ব্যাটিং। এই ছিলো এক কথায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের পারফরমেন্স।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নাস্তানাবুদ পাকিস্তান দল গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।

বাংলাদেশের বোলিং তোপে পড়ে ৩০ ওভার ৪ বলে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান দল।

জবাবে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৪২ বলে ৬৭ আর নাজমুল শান্তর ৩৩ বলে ২৭ রানের ওপর ভর করে মাত্র ১৫.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ যেন শক্তিশালী পাকিস্তান দলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা।

এর আগে পেসার নাহিদ রানা একাই কাঁপন ধরিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং দূর্গে। নাহিদ রানা ৭ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে একাই তুলে নিয়েছেন পাকিস্তানের টপ অর্ডারের ৫টি উইকেট। অন্যদিকে মেহেদী মিরাজ ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন। তাসকিন আর মুস্তাফিজ পেয়েছেন একটি করে উইকেট। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফের ৪৭ বলে করা ৩৭ রান ছাড়া আর কারো স্কোর বলার মতোই নয়।

জবাবে ব্যাট করেতে নেমে সাইফ আর শান্তর উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার এবং তৃতীয় ও শেষ ম্যাচটি রোববার অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান- ১১৪/১০ (৩০.৪ ওভার), ফাহিম আশরাফ ৪৭(৩৭), নাহিদ রানা ২৪/৫ (৭.০ ওভার)

বাংলাদেশ- ১১৫/২ (১৫.৫ ওভার), তানজিদ তামিম ৬৭(৪২)

ম্যান অব দা ম্যাচ- নাহিদ রানা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App