×

সারাদেশ

‘কোনো বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

‘কোনো বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে’

ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কোনো বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই।’

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে না।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো সারাবিশ্বে একই সংকট। বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, সেটিও খুবই সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি।’

অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘বাংলাদেশ ঐ জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই এ কথাটা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেটা খুব কঠিন কাজ এবং অনেক সামর্থ্য নিয়ে আমাদের ম্যানেজমেন্ট যেভাবে করছে, এই পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সড়কে বাংলাদেশি তরুণ নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

সড়কে বাংলাদেশি তরুণ নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

জ্বালানি তেলের কোনো সংকট নেই

মির্জা ফখরুল জ্বালানি তেলের কোনো সংকট নেই

মেধাবী শিক্ষার্থীদের জন্য সাভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের চমৎকার উদ্যোগ

মেধাবী শিক্ষার্থীদের জন্য সাভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের চমৎকার উদ্যোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App