×

রাজনীতি

ডাকসু নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

ডাকসু নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। হাজারো শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর এমন ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক সভ্য সমাজে মেনে নেয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়। পরে তিনি তা অস্বীকার করলে তাকে হুমকি দেওয়া হয়। নিরাপত্তার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে বিষয়টি সমাধানের জন্য এবি যুবায়ের ও মোসাদ্দেক আলী থানায় আসলে ছাত্রদলের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে তাদের মারাত্মকভাবে আহত করে।

পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তার মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা অত্যন্ত নিন্দনীয় এবং এটি নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করে।

এছাড়া একই দিনে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবিরের একটি মিছিলে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয় বলে উল্লেখ করা হয়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটেও রাতে হামলার ঘটনায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির ইঙ্গিত দেয়। তিনি শিক্ষাঙ্গনে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শাহবাগ থানায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App