×

বৃত্তি

মেধাবী শিক্ষার্থীদের জন্য সাভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের চমৎকার উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

মেধাবী শিক্ষার্থীদের জন্য সাভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের চমৎকার উদ্যোগ

ছবি: সংগৃহীত

২০২৫ সালে জেনারেল ও ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ২২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদাণ ও সংবর্ধনা দিয়েছে ‘দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার’।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮:৩০ টায় সাভারের গণস্বাস্থ্য পিএইচএ (PHA) অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আয়োজনে এই বৃত্তি দেয়া হয়।

এসোসিয়েশনের সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এসোসিয়েশনের পরিচালক আলমগীর হোসেন রাকিব বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক গুণাবলি অর্জনে সহায়তা করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জেনারেল ও ট্যালেন্টপুলে সর্বমোট ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও অন্যান্য উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস মোল্লা বলেন, ‘এধরনের অনুষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ অনেক বেশি বাড়িয়ে তুলতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মুশফিকুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

নূরুল ইসলাম বুলবুল সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App