×

ঢাকা

সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার মৃত্যু

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার মৃত্যু

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী সিরাজুল হক ভূঁইয়া (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিন বিকেলে দুধঘাটা বালুরমাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সিরাজুল হক ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার এবং সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর

কুমিল্লা যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর

বিএনপি নেতার সঙ্গে নারী শিক্ষকের হাতাহাতি, নেপথ্যে কী

বিএনপি নেতার সঙ্গে নারী শিক্ষকের হাতাহাতি, নেপথ্যে কী

ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App