×

ঢাকা

তেলের লাইনে দুর্ভোগ

সাড়ে সাত ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না স্বস্তি

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

সাড়ে সাত ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না স্বস্তি

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ বাস্তব চিত্র তুলে ধরেছেন স্থানীয় এক শিক্ষক, যার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সিংগাইরের শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজীব ধর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জানান, আজিজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে তাকে টানা সাড়ে সাত ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও সেই প্রাপ্তিতে কোনো স্বস্তি পাননি—বরং ক্লান্তি, হতাশা ও ক্ষোভই বেড়েছে।

তার অভিযোগ, তেলের লাইনে কার্যত কোনো শৃঙ্খলা নেই। সাধারণ মানুষের জন্য নির্ধারিত লাইন থাকলেও সেটি উপেক্ষিত হচ্ছে। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ও প্রভাবশালীদের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার ভাষায়, “একটা লাইন সাধারণ মানুষের, আরেকটা যেন ‘জোর যার, মুল্লুক তার’।”

তিনি আরও উল্লেখ করেন, কেউ প্রতিবাদ করতে গেলে উল্টো ভোগান্তিতে পড়ার আশঙ্কা থাকে। দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সংকটের পাশাপাশি কিছু ফিলিং স্টেশন মালিকের অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতাও এই পরিস্থিতির জন্য দায়ী। লাইনে সঠিক নিয়ন্ত্রণ, পর্যাপ্ত নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারির অভাবে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।

এ সংকটের প্রভাব পড়ছে পরিবহন খাত, কৃষিকাজ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

একজন শিক্ষকের কণ্ঠে উঠে আসা এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত ভোগান্তির গল্প নয়, বরং বৃহত্তর একটি সংকটের প্রতিফলন—যেখানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

নূরুল ইসলাম বুলবুল সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App