×

সারাদেশ

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে,  আহত ৩০

ছবি: সংগৃহীত

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

রোববার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. ধীমান দাশ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

১০ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App