×

সারাদেশ

মেঘনায় বিএনপির দুই নেতা আটক

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এএম

মেঘনায় বিএনপির দুই নেতা আটক

ছবি : ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লুডি এবং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক।

আরো পড়ুন: ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার ২০ নম্বর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নম্বর ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আতাউর রহমান লুডির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে সেখান থেকে আটক করেন।

আরো পড়ুন: ভোট দিলেন নাহিদ ইসলাম

অন্যদিকে সকাল ৮টার দিকে ২৪ নম্বর ব্রাহ্মণচর নয়োগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ নম্বর ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মেঘনা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App