×

সারাদেশ

৬ দিন বন্ধ থাকার পর খুলছে সোনামসজিদ স্থলবন্দর

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

৬ দিন বন্ধ থাকার পর খুলছে সোনামসজিদ স্থলবন্দর

ছবি: সংগৃহীত

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে ৬ দিন বন্ধ থাকার পর শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। 

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবি জানিয়ে আসছিলেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। 

আরো পড়ুন: এক জেলের জালেই ধরা পড়লো ১৯ লাখ টাকার ইলিশ

এ সময় বৈঠকে বন্দরের সমস্যা সমাধানের নিরসন হলে শুক্রবার এক জরুরী বৈঠকে সোনামসজিদ স্থলবন্দর চালুর সিদ্ধান্ত নেয় আমদানি-রপ্তানিকারক গ্রুপ। এর আগে পাথর বোঝাই ট্রাক খালাসে মাশুল আদায় কমানো, ব্যবসায়ীদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কি-না তদন্তসহ চার দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App