×

বরিশাল

এক জেলের জালেই ধরা পড়লো ১৯ লাখ টাকার ইলিশ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ এএম

এক জেলের জালেই ধরা পড়লো ১৯ লাখ টাকার ইলিশ

ছবি: ভোরের কাগজ

সমুদ্রে চলছে ইলিশের খড়া। জেলেরা সমুদ্রে চষে বেড়াচ্ছেন ইলিশের জন্য। তবুও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এমন ইলিশের আকালের মধ্যে হঠাৎ করে এক জেলের জালে ধরা পরেছে ১০২ মন ইলিশ। যা বিক্রি হয়েছে ১৯ লাখ ২০ হাজার ৩'শ টাকা। এ নিয়ে জেলে পাড়া ও মৎস্য অবতরণ কেন্দ্রে হই চই পরে গেছে। কে বা কারা এমন ভাগ্যবান জেলে তা এক নজর দেখতে ভীড় পরে যায় মৎস্য বন্দর আলিপুর আড়ত পট্টিতে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ট্রলার বোঝাই করে ১০২ মণ ইলিশ নিয়ে আলীপুর মৎস অবতরণ কেন্দ্রে নিয়ে এসেছে একটি মাছ ধরার ট্রলার। এসব মাছ আলীপুরে মেসার্স কামাল ফিস নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ১৯ লাখ ২০ হাজার ৩'শ টাকায়। মাছগুলো মূলত গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পরে। 

মৎস্য বন্দর সুত্রে জানা গেছে, এফবি নাহিদা আক্তার নামের মাছ ধরার ট্রলারটি গত ১৬ সেপ্টেম্বর আলীপুর ঘাট থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে গভীর সমুদ্রে যায়। তিনদিন সমুদ্রের বিভিন্ন স্থানে জাল ফেলে কাঙ্খিত মাছ না পেয়ে যখন হতাশ ঠিক তখনই মেলে ইলিশের দেখা। বৃহস্পতিবার সমু জাল ফেলতেই ১০২ মণ ইলিশ ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।

আরো পড়ুন: রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ইলিশ গুলো তিনটি সাইজে আলাদা করা হয়। তবে মাছের সাইজ ছোট হওয়ায় দাম কম পেয়েছে বলে জানান জেলেরা। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতিমণ ইলিশ ২৫ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতিমণ মাছ ২০ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ তিন লাখ টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ১৯ লাখ ২০ হাজার তিনশ' টাকা বিক্রি হয়েছে। 

এফবি নাহিদা আক্তার ট্রলারের মালিক আব্দুল মন্নান বেপারি বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুণতে হচ্ছিল। ইলিশের যখন আকাল চলছে ঠিক সেই মুহূর্তে ১০২ মন ইলিশ ধরা পড়ায় তারা খুবই খুশি। আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি। তিনি আরো বলেন,এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App