×

সারাদেশ

গজারিয়ায় সংবাদকর্মীর ওপর হামলায় থানার সামনে কর্মসূচি

Icon

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৩:৩৯ পিএম

গজারিয়ায় সংবাদকর্মীর ওপর হামলায় থানার সামনে কর্মসূচি

ছবি: ভোরের কাগজ

দৈনিক যুগান্তর ও যমুনা টিভির গজারিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গজারিয়া থানার সামনে অবস্থান নিয়েছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। 

হামলায় আহত সাংবাদিক জসিম উদ্দিন বলেন, 'বিভিন্ন বিষয় নিয়ে পুরান বাউশিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও আদম বেপারী আমিনুর রহমান হারুন শিকদার আমার উপর ক্ষুব্ধ ছিল। তার বাড়িতে মাদকের আসর বসানো হয় এই তথ্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোয় ইতোপূর্বে হারুন শিকদার ও তার লোকজন আমার উপর হামলা করে। 

আরো পড়ুন: ঝিকরগাছায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম, আটক ১

সম্প্রতি আমি বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক শ্রেণির সদস্য প্রার্থী হওয়ায় আমাকে প্রকাশ্যে হুমকি দেয় সে। স্থানীয় গণমাধ্যম কর্মীদেরও সে আমাকে মারধর করবে বলে জানায়। এ ঘটনার জের ধরে সোমবার (২০ মে) সকাল এগারোটার দিকে ভবেরচর বাস স্যান্ড এলাকায় হারুন শিকদারের নেতৃত্বে আমার উপর হামলা চালায় তার লোকজন। আমি বিষয়টি মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে। আমরা থানার সামনে অবস্থা নিয়েছি। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না হলে আমি বাড়ি ফিরে যাব না।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত কোন অভিযোগ পাইনি। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App