×

সারাদেশ

মেঘনায় জুতা পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সেল্ফি

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

মেঘনায় জুতা পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সেল্ফি

কুমিল্লার মেঘনা উপজেলার মুজাফফর আলী স্কুল এন্ড কলেজে জুতা পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সেল্ফি তুলতে দেখা গেছে শিক্ষার্থীসহ স্থানীয় কিশোর কিশোরীদের। 

বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে এ ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষক বলেন, এ সময় মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মামুনুর রশীদ, মাকসুদা আক্তারসহ কম্পিউটার অপারেটর সাদেক মুন্সির উপস্থিতিতে শিক্ষার্থীদের জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে আসতে দেখা যায়। এমনকি তারা শহীদ মিনারে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে হাটাহাটি ও মোবাইলে ছবি ধারণ করতেও দেখা গেছে।

আরো পড়ুন: হাতীবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এমন কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ মিনারে উপস্থিত হওয়া এলাকার সচেতন ব্যক্তিবর্গ। তারা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা এনে দিয়েছিলেন। তাদের স্মরণে নির্মিত শহীদ মিনারে জুতা পায়ে প্রবেশ কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় সোশ্যাল মিডিয়াসহ উপজেলার বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম বলেন- বিষয়টি দায়িত্বহীনতা বলে আমি মনে করি, জাতীয় প্রোগ্রামকে ঘিরে একটি উপ-কমিটি করে দিলে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আব্দুর রউফ বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা ফুল দিয়ে সকালেই যার যার মতো করে চলে আসছি। কোনো শিক্ষকের উপস্থিতিতে এরকম ঘটনা ঘটেনি। হয়তো বহিরাগতরা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফারুক হোসেন রিপন ভোরের কাগজকে বলেন, শহীদ মিনারে জুতা পায়ে প্রবেশ করে তারা শহীদদের প্রতি অশ্রদ্ধা ও অমর্যাদা করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন এটা নিয়মবহির্ভূত, অমার্জিত, আমি এখনি প্রিন্সিপালের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App