×

সারাদেশ

রামগড়ে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পিএম

রামগড়ে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ জব্দ

বিজিবি'র অভিযানে জব্দ ভারতীয় মদ। ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি'র পৃথক তিনটি অভিযানে ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে ব্যাটালিয়ন অধীনস্থ ভূজপুর থানার নলুয়াটিলা নামক স্থান হতে ৩৫ বোতল, জোরারগঞ্জ থানার বৈদ্য গেরামারা নামক স্থান হতে ২৮ বোতল এবং ভূজপুর থানার সিকদারখিল নামক স্থান হতে ৪০ বোতলসহ মোট ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি টহলদল।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ স্ব-স্ব থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বিজিবি'র নিয়মিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহকর্তাকে আহত করে পালানোর চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

গৃহকর্তাকে আহত করে পালানোর চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

জাতীয় বাজেট শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App