×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

ছবি : ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার থেকে শুরু হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করেছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু শিক্ষার্থী ফেসবুকে সিনেমাটি প্রদর্শন না করার আহ্বান জানিয়ে প্রচার চালানোর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদ।

তিনি বলেন, ‘সিনেমা প্রদর্শনীর বিষয়টা এখন জাতীয় ইস্যু হয়ে গেছে। যারা সিনেমাটির প্রদর্শনী বন্ধে ফেসবুকে পোস্ট করেছেন, তারা বিভিন্নরকম ক্ষোভ প্রকাশ করছেন। এমতাবস্থায় আগামীকাল প্রদর্শনী করতে দেওয়াটা সমীচীন হবে না। তাই আপাতত স্থগিত। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনীর আয়োজনের কথা ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছে।

তবে প্রদর্শনীর ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরোধিতা শুরু হয়। অভিযোগ উঠেছে, জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু শিক্ষার্থী ফেসবুকে সিনেমাটি প্রদর্শনের বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন। বিষয়টি নিয়ে অনলাইনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App