×

জাতীয়

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৮:৫২ পিএম

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানাগুলো স্থানান্তরের সিদ্ধান্ত ঠিক ছিলো বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘উচ্চমাত্রার বর্জ্য উৎপন্ন হওয়া ট্যানারি শিল্প এমন স্থানে হওয়া উচিত, যেখানে আধুনিক বর্জ্য শোধনাগারের সকল প্রকার সুবিধা রয়েছে। তবে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ছিলো অপরিকল্পিত ও অবহেলাপূর্ণ, যার কারণে এখাতটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সে কারণে মাঝপথে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান হারিয়ে গেছে।’

শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বিসিক শিল্পনগরীর ট্যানারি পল্লীর বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, ‘কাঁচা চামড়ার মূল্য তো অল্প। ওয়েট ব্লু, কাস্ট লেদার এবং  ফিনিশিং লেদার একটি প্রসেস পর্যন্ত এটি চামড়া থাকে। এরপরে ওই চামড়া দিয়ে জুতা-স্যান্ডেল, ব্যাগ, বেল্ট, সুটকেস যাই বানান হয়, সেটা চামড়াজাত পণ্য। এখন যদি ওয়েট ব্লু কাস্ট বা ফিনিস লেদার রপ্তানি না করে ব্যাগ, জুতা, বেল্ট তৈরি করা হয়; তাহলে মাঝখানে যে ভ্যালু এডিশন হচ্ছে- এটার পরিমাণ অনেক।’

তিনি আরো বলেন, ‘কাঁচা চামড়া আর চামড়াজাত পণ্যের মাঝখানে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এর কারণে অনেকগুলো শিল্প কলকারখানা তৈরি হচ্ছে। এরমানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। চামড়া নয়, চামড়া পণ্য রপ্তানি করাই আমাদের উদ্দেশ্য। যাতে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।’

মন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তটা ঠিক ছিল। কারণ ঠিকমতো বর্জ্য শোধনাগারের ব্যবস্থা আছে এবং উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয় এরকম একটা শিল্প এখানেই হওয়া উচিত। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল ক্লাসিক কেস অফ মিস ম্যানেজমেন্ট। সেই কারণে বর্জ্য শোধনাগারের যে ক্যাপাসিটি ছিল, তা ফাংশনাল সেই ক্যাপাসিটি আর যেসকল ট্যানারি এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে।’

তিনি বলেন, ‘অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গিয়েছে। আমরা যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিচ্ছি, বর্জ্য শোধনাগারের যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল ২৫ হাজার, সেটা কি কি পরিবর্তন করলে সেই জায়গাতে আবার ফেরত আসব এবং তার জন্য কি করা লাগবে সেটা আমরা করব।’

ট্যানারি খাতে নতুন বিনিয়োগকারীদের কিভাবে নিয়ে আসা যায় এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকেই স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গেছে। পরবর্তীতে অচল অথবা নিম্নমাত্রায় সচল থাকার কারণে বিপুল পরিমাণ দায় দেনার সম্মুখীন হয়েছে এবং লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেগুলোকে কী উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়। যারা এই ব্যবসায় আর সক্ষমতা রাখে না এবং আগ্রহ ও সক্ষমতা হারিয়ে ফেলেছেন। নতুন বিনিয়োগকারীকে আনা যায় এরকম প্রত্যেকটি জিনিস নিয়ে আমরা কাজ করছি।’ 

এসময় বর্জ্য শোধনাগার সংস্কার ও সংশোধন নিয়ে মন্ত্রী বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে ইটালিয়ান একটি প্রতিষ্ঠান প্রজেক্টেড সিইটিপিতে আনা যায় এবং কী কী সংস্কার ও সংশোধন লাগবে তার একটি রিপোর্ট পাব বলে জানান তিনি।’

এ সময় বিসিক কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App