×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া এখনো চূড়ান্ত হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে এই খসড়ার বিভিন্ন অংশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে, তার ‘কিছু অংশ’ সঠিক নয়। পাশাপাশি কিছু প্রতিবেদনে তথ্যের ভুল ব্যাখ্যাও করা হয়েছে।

এর আগে মার্কিন সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছিল, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার বিষয়েও তারা একমত হয়েছে। তবে এই চুক্তিটি কার্যকর করতে হলে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এর আগে মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য এই মার্কিন-ইরান চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘অবাধ’ থাকবে। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হবে। তবে ইরানের পক্ষ থেকে এখন জানানো হলো, সমঝোতার এই খসড়াটি এখনো চূড়ান্ত রূপ পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App