×

জাতীয়

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:০৪ পিএম

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

ছবি: ফাইল ফটো

তুমুল সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে দেওয়া নিজের বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে ওই বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার।’

তার দাবি, বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না।

ববি হাজ্জাজ আরও বলেন, ‘গত ১৭ বছরে দেশের উচ্চশিক্ষা খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গবেষণার প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি এবং রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতির মতো বিষয়ে প্রশ্ন উঠেছে। তিনি প্লেজারিজমসহ অনৈতিক একাডেমিক চর্চারও সমালোচনা করেন।’

তিনি উল্লেখ করেন, পডকাস্টের আলোচনাটি ছিল অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত কথোপকথন। এটি কোনো গবেষণাভিত্তিক বা নীতিনির্ধারণী আলোচনা ছিল না। আনুষ্ঠানিক পরিসরে বক্তব্যের ভাষা ও উপস্থাপনা আরও কাঠামোবদ্ধ হতো বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও জাতি গঠনে এর অবদানের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি চান বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান অর্জন করুক।’

সবশেষে তিনি বক্তব্যের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় এবং অনেকেই কষ্ট পাওয়ায় মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছিলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি বলি একটি কোচিং সেন্টার। নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না।’

প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজের ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। আর এর প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App