×

চট্টগ্রাম

বহির্নোঙরে ভাসমান তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১১:৩৬ এএম

বহির্নোঙরে ভাসমান তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি বড় আকারের তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি জাহাজে ওই আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতেকাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সমুদ্রের বুকে আগুন নেভাতে কোস্ট গার্ডের শক্তিশালী দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নিয়েছে। এর পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অত্যাধুনিক অগ্নিনির্বাপণ দল বা ফায়ার ফাইটিং টিমকে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা এখনো সমুদ্রের বুকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে জাহাজটিতে ঠিক কী কারণে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ নয়, সেটি ছিলো ‘আনন্দ বেদনার কাব্য’

ঈদ নয়, সেটি ছিলো ‘আনন্দ বেদনার কাব্য’

তুমুল বৃষ্টির মধ্যে শোলা‌কিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

তুমুল বৃষ্টির মধ্যে শোলা‌কিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজ ঘিরে উত্তেজনা ঠেকাতে ১৪৪ ধারা জারি

ঈদের নামাজ ঘিরে উত্তেজনা ঠেকাতে ১৪৪ ধারা জারি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App