×

সারাদেশ

ঈদের নামাজ ঘিরে উত্তেজনা ঠেকাতে ১৪৪ ধারা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:০৫ পিএম

ঈদের নামাজ ঘিরে উত্তেজনা ঠেকাতে ১৪৪ ধারা জারি

ছবি: ফাইল ফটো

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূঁথি।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ করা হয়েছে।

তবে জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, আগামীকাল ঈদুল আজহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনে দুপুরে পাতে রাখুন ঝাল-মশলাদার মগজ ভুনা

ঈদের দিনে দুপুরে পাতে রাখুন ঝাল-মশলাদার মগজ ভুনা

বৃষ্টির মধ্যেও সিলেটে ঈদের জামাতে জনস্রোত

বৃষ্টির মধ্যেও সিলেটে ঈদের জামাতে জনস্রোত

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

ঈদের দিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে সাকিব-জায়েদ

ঈদের দিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে সাকিব-জায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App