×

চট্টগ্রাম

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:২১ পিএম

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন এবং রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ছোট কুমিরা এলাকার মো. হাসান (১৫), ‎মো. হারুন (৫৫) এবং ট্রেনে কাটা পড়া নিহত হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বার আউলিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মো. হারুন নামে এক ব্যক্তিকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রাক থেকে নামার সময় একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মো. হাসান নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। এর কিছু সময় আগে, সকাল ১১টার দিকে বাড়বকুন্ড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, ‘পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ট্রাক আটক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘বাড়বকুণ্ড এলাকা থেকে অজ্ঞাত একটি ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App